ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়।শরিকদের সম্মানে সেখানে নৈশভোজেরও আয়োজন করেছেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা সাড়ে ৭টায় যমুনায় প্রবেশ করেন তারেক রহমান।অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, গণসংহতি আন্দোলনের...