যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার মধ্যে দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়ন স্থগিত করেছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি শনিবার এ ঘোষণা দিয়েছেন।
ইরানের সংবাদমাধ্যম ফার্সের খবরে বলা হয়, গারিবাবাদি অভিযোগ করেছেন যে
নিজেদের সব প্রতিশ্রুতি লঙ্ঘন ও কার্যত স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।
এর জবাবে তেহরানও চুক্তির অধীন নিজেদের সব প্রতিশ্রুতি ও বাস্তবায়ন কার্যক্রম স্থগিত করেছে বলে জানিয়েছেন তিনি।
গারিবাবাদি বলছেন, ’আমরাও আমাদের সব প্রতিশ্রুতি স্থগিত করেছি। এখন আমাদের প্রধ...