যুক্তরাষ্ট্রের বিমান চলাচল ব্যবস্থার সাম্প্রতিক বিপর্যয় দেশটির পুরোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) ব্যবস্থা আধুনিকায়নের প্রয়োজনীয়তাকে নতুন করে সামনে এনেছে। গত সপ্তাহে সরকারি কার্যক্রমে অচলাবস্থার জেরে দেশজুড়ে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। হাজার হাজার ফ্লাইট বিলম্বিত ও বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েন ১০ লাখের বেশি যাত্রী। তবে স্থানীয় সময় আজ সোমবার সকাল নাগাদ বিমান চলাচল পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসে।কিন্তু এই বিপর্যয়ের দায় কার, কীভাবে এমন পরিস্থিতি তৈরি হলো এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে কী...