মাইকেল ক্যারিককে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হলে তার জায়গায় মরিসিও পচেত্তিনোকে নিয়োগ দিতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ নিয়ে আর্জেন্টাইন কোচের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়ে নিয়েছে ইংলিশ ক্লাবটি। তবে এখনো যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেনি তারা।সোমবার দ্য অ্যাথলেটিক জানিয়েছিল, ক্যারিককে বিদায় করার কথা ভাবছে ইউনাইটেড। তার অধীনে দলটি বর্তমানে প্রিমিয়ার লিগের অবনমন অঞ্চলে রয়েছে। সর্বশেষ ১৫ ম্যাচে জয় মাত্র তিনটি। এমন পরিস্থিতিতে সম্ভাব্য নতুন কোচের খোঁজ শুরু করেছে ক্লা...