সুনামগঞ্জের যাদুকাটা নদীর তলদেশে কত বালু আছে, কোথায় কতটুকু জমেছে এবং নদীর বর্তমান গভীরতা কত— এসব জানতে হাইড্রোগ্রাফিক জরিপের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। বালুমহাল থেকে খাস আদায়ের আগে বালুর প্রকৃত পরিমাণ ও অবস্থান নির্ধারণ করতেই করা হবে এই জরিপ। এজন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) চিঠিও দিয়েছে জেলা প্রশাসন।
তবে জেলা প্রশাসনের চিঠি দেওয়ার পরও এখনো জরিপ শুরু হয়নি। বিআইডব্লিউটিএর হাইড্রোগ্রাফিক বিভাগ জানিয়েছে, জরিপ পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ এখনো জমা দেয়নি জেলা প্রশাস...