রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলায় রিমান্ড চলাকালে পালিয়ে যাওয়া সেই নারী মিতুকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই সৌমিত্র সরকার তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আরও পড়ুন
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪০...