আধুনিক প্রযুক্তিনির্ভর নতুন প্রজন্মের যমুনা ওয়াশিং মেশিন বাজারে উন্মোচন করেছে যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে পণ্যটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নতুন সিরিজের ওয়াশিং মেশিনে বিশ্বমানের প্রযুক্তি, বিদ্যুৎ ও পানি সাশ্রয়ী কর্মক্ষমতা এবং স্মার্ট সুবিধার সমন্বয় ঘটানো হয়েছে। এতে ৮ কেজি ও ১০ কেজি ধারণক্ষমতার ফ্রন্ট-লোডিং এবং টপ-লোডিং—দুই ধরনের মডেল রয়েছে।মেশিনগুলোতে বিএলডিসি ইনভার্টার মোটর প্রযুক্তি, পিওর স্টিম এআই...