সুপ্ত প্রতিভার বিকাশে ১৪তম শাপলাকুঁড়ি আয়োজন করছে বাংলাদেশ জিয়া শিশু একাডেমি। বাংলাদেশি সাংস্কৃতিক ধারাকে দেশ-বিদেশে তুলে ধরতে আনাচ-কানাচে থেকে খুঁজে বের করা হচ্ছে কেরাত, আবৃত্তি, অভিনয়, সংগীত, নৃত্য ও যন্ত্রসংগীতে পারদর্শী শিশুদের। গতকাল বুধবার প্রকাশ করা হয়েছে এই প্রতিযোগিতার সংগীত বিভাগে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ খুদে শিল্পীদের তালিকা। ১৪তম শাপলাকুঁড়ি প্রচার করা হবে চ্যানেল আইয়ে, আর মিডিয়া পার্টনার হিসেবে আছে আগামীর সময়। গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে এ তথ্য।
নির্বাচিত খুদে শিল্পীদের ফ...