হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা বনে দুটি ময়না পাখি অবমুক্ত করেছে বন বিভাগ। গতকাল বুধবার বিকালে রেমা-কালেঙ্গা বনের নির্ধারিত স্থানে পাখি দুটি অবমুক্ত করা হয়।
কালেঙ্গা বনবিট কর্মকর্তা আব্দুল্লাহ আল-আমিন জানালেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রায় এক মাস আগে কালেঙ্গা বনবিটের কাঁঠালবাড়ী এলাকার একটি বাড়ি থেকে দুটি ময়না পাখির বাচ্চা উদ্ধার করা হয়। পরে বন বিভাগের তত্ত্বাবধানে এক মাস লালন-পালনের পর পাখি দুটিকে প্রাকৃতিক পরিবেশে ফিরে যাওয়ার উপযোগী মনে হওয়ায় বনে অবমুক্ত করা হয...