পটুয়াখালীর দুমকিতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মৎস্য বিভাগের স্পিডবোট ধাওয়া করে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে সংঘবদ্ধ জেলেদের বিরুদ্ধে। পরে পুলিশ, নৌপুলিশ ও কোস্ট গার্ডের সহায়তায় যৌথ অভিযান চালিয়ে দুটি মাছ ধরার নৌযান ও ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দুমকি উপজেলার আঙ্গারিয়ার বিপরীতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা, দুধলমৌ ও নারায়ণকূল সংলগ্ন পায়রা, পাণ্ডব ও পাতাবুনিয়া নদী এলাকায় এ ঘটনা ঘটে।মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণে অভিযান চলাকালে নদীতে কয়েকটি...