বিশ্বকাপ জুড়ে ‘আগামীর সময়’এর সঙ্গে থেকে বিভিন্ন
ম্যাচের বিশ্লেষণ করেছেন সাবেক ফুটবলার ও অভিজ্ঞ কোচ জুলফিকার মাহমুদ মিন্টু।
সেই অভিজ্ঞতা থেকে সাজিয়েছেন এ বিশ্বকাপে তার পছন্দের একাদশ—
এ বিশ্বকাপে খেলা দলগুলোর পারফরম্যান্স বিশ্লেষণ করে চেষ্টা করেছি একটা
সেরা একাদশ নির্বাচন করতে। যদিও এটা ভীষণ কঠিন কাজ, তারপরও আমি চেষ্টা করেছি নিজের
মতো করে একটা নির্দিষ্ট ফরমেশন এবং সিস্টেমে ১১ জনকে বেছে নিতে। আমার পছন্দের একাদশকে
৪-১-২-৩ ফরমেশনে খেলাতে চাইব।
গোলকিপার হিসেবে দুজন পছন্দ ছিল— এমিলিয়ানো মার্ত...