বাগদানের আংটি বদলের প্রায় এক বছর পর এবার আনুষ্ঠানিকভাবে কনের সাজে সাজতে যাচ্ছেন হলিউডের জনপ্রিয় পপ তারকা মাইলি সাইরাস। আন্তর্জাতিক বিনোদন মাধ্যমগুলোর জোর গুঞ্জন, এই সপ্তাহান্তেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একান্ত ঘরোয়া ও গোপনীয় আয়োজনে দীর্ঘদিনের প্রেমিক ও সংগীতশিল্পী ম্যাক্স মোরান্দোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনবারের গ্র্যামিজয়ী এই গায়িকা।মাইলি বা ম্যাক্সের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও, ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে বিয়ের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। মজার বিষয় হলো, গত মাসেই নিজের হ...