বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক কফি ব্র্যান্ড ম্যাককফি। এসিআই বেভারেজেসের উদ্যোগে এবং ফুড এম্পায়ার ও মিৎসুই অ্যান্ড কোম্পানির সহযোগিতায় দেশে ব্র্যান্ডটির কার্যক্রম শুরু হয়েছে।বুধবার রাজধানীর বনশ্রীর স্বপ্নের ডি ব্লক শাখায় ম্যাককফির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে এসিআই কনজিউমার ব্র্যান্ডসের সভাপতি রেজাউল ইসলাম, এসিআই ফুড অ্যান্ড বেভারেজের নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা জাকির ইবনে হাই, ফুড এম্পায়ারের পরিচালক প্রদীপ চৌহান এ...