লিটন
দাসকে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই একাদশে পাবে বাংলাদেশ— এমনটাই
আশা জাতীয় দলের সাবেক সহকারী
কোচ ও বর্তমানে হাই
পারফরম্যান্স দলের দায়িত্বে থাকা
মোহাম্মদ সালাউদ্দিনের। বিকেএসপির সাবেক ছাত্র লিটনকে ঘরোয়া ক্রিকেট ও জাতীয় দল
নানান জায়গাতেই কাছ থেকে দেখেছেন
সালাউদ্দিন, চোট পেয়ে মাঠের
বাইরে থাকা লিটনকে হঠাৎ
করেই টেস্ট দলের সঙ্গে সংযুক্ত
করায় তাকে নিয়ে তৈরি
হয়েছে সংশয়। স্কোয়াডে নাম ঢুকলেও আদৌ
কি একাদশে থাকতে পারবেন লিটন? সালাউদ্দিন মনে করেন, লিটন
খেলতে পারবে প্রথম...