কক্সবাজারের রামুর খুনিয়াপালং ইউনিয়নে ছড়ার পাশের একটি গর্তে পড়ে মোহাম্মদ মুসা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুসা খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওসমান গণি ও শাহনা আক্তার দম্পতির ছেলে।
শিশুটির বাবা ওসমান গণি জানান, জুমার নামাজের সময় শিশুটির মা নামাজ আদায় করছিলেন। এ সুযোগে সবার অজান্তে মুসা বাড়ি থেকে খেলতে বের হয়ে যায়। কিছুক্ষণ পর তাকে কোথাও খুঁজে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্...