এনআরবিসি ব্যাংকের সাবেক নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামের নামে যুক্তরাজ্যে ১৬টি বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দেশ থেকে পাচারের অর্থে এ সাম্রাজ্য গড়ে তোলেন তিনি। শুধু তা-ই নয়, নিজস্ব প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিসের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে আদনান ৩১৫ কোটি টাকা ঋণ নিয়ে ভিন্ন খাতে স্থানান্তর করেন।
বিএফআইইউর অনুসন্ধানে বেরিয়ে আসে ইউসিবির সাবেক চেয়ারম্যান আনিসুজ্জামান রনি ও আদনান ঘনিষ্ঠ বন্ধু। পারস্পরিক যোগসাজশে...