মোজতবা খামেনির অবস্থান শনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)। তবে তাকে আড়ালে রাখতে একের পর এক কৌশল নিচ্ছে ইরান। এমনটাই দাবি করা হয়েছে ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের প্রতিবেদনে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫০ দিনের বেশি সময় ধরে মোজতবা মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করেননি। তার অবস্থান গোপন রাখতে তার মতো দেখতে একাধিক ব্যক্তিকেও ব্যবহার করা হচ্ছে।
দ্য টাইমস বলেছে, বিষয়টি নিয়ে প্রকাশ্যে আলোচনা না হলেও মোজতবাকে খুঁজে বের করার চ...