শখের মোটরসাইকেলটি বাইরে লক করে নামাজ পড়তে মসজিদে ঢুকেছিলেন এক ব্যক্তি। কিন্তু নামাজ শেষে ফিরে এসে দেখেন, তার প্রয়োজনের বাহনটি আর সেখানে নেই। চোখের পলকে মোটরসাইকেলটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত ২ অক্টোবর বিকালে মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের বাইতুর রহমান মসজিদের সামনে থেকে নিয়ে যাওয়া হয় বাহনটি। পরে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিশেষভাবে তৈরি লোহার চাবি দিয়ে মাত্র কয়েক সেকেন্ডেই মোটরসাইকেলের লক ভেঙে সেটি নিয়ে পালিয়ে যাচ্ছে চক্রের সদস্যরা।রাজধানীর মোহাম্মদপুরের এই চুরির ঘটনা সামনে...