ভারতের সঙ্গে সমঝোতা চুক্তি হলে লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর পুনরায় চলু করার আশ্বাস দিলেন দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।আজ রবিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট স্থলবন্দর এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এ আশ্বাস দেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, মোগলহাট স্থলবন্দর একটি আন্তর্জাতিক স্থলবন্দর। সে কারণে ভারতের সঙ্গে আমাদের একটা চুক্তি করতে হবে। আর আমাদের এখানে যেটা অবকাঠামো সংস্কার স...