দন্তচিকিৎসক মো. ওয়াদুদুজ্জামান ভূঁইয়া অর্ধশতাব্দী ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও নিজ এলাকা গাজীপুরের কালীগঞ্জ উপজেলার অসহায় সুবিধাবঞ্চিত মানুষের কথা মনে রেখেছেন, কাজ করছেন তাদের কল্যাণে। শিক্ষাবৃত্তি প্রদান, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, চিকিৎসা সহায়তা ও নানামুখী মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
উপজেলার মোক্তারপুর ইউনিয়নের মৈশাইর গ্রামে ১৯৫৪ সালে ওয়াদুদুজ্জামানের জন্ম। তার বাবা মৌলভী মো. আবেদ উল্লাহ ভূঁইয়া এবং মা রৈশান আরা বেগম। চিকিৎসাশাস্ত্রে ডিডিএস ডিগ্রি অর্জনের পর...