রাজধানীর ভাটারা এলাকা থেকে নাশকতার চক্রান্ত ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পিরোজপুর জেলা কমিটির সাবেক সভাপতি মো. অনিরুজ্জামান অনিককে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৩টা ২০ মিনিটে ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার অনিরুজ্জামান অনিক পিরোজপুর পৌরসভার খামকাটা এলাকার বাসিন্দা। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আকতারুজ্জামান ফুলুর ছেলে।মামলার নথি ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্...