যশোরে পারিবারিক কলহের জেরে মেয়ের নোড়ার (পুতা) আঘাতে সাহানা বেগম (৬১) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মেয়ে শিরিনা খাতুনকে (২০) থানা হেফাজতে নিয়েছে পুলিশ।আজ শনিবার দুপুরে অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাহানা বেগম বগুড়ার শিবগঞ্জে ময়দানহাট্টা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।পরিবার জানিয়েছে, শনিবার দুপুর ২টার দিকে পারিবারিক বিষয় নিয়ে মা ও মেয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধ চরমে পৌঁছালে শিরিনা খাতুন এক...