বরিশালের মেহেন্দীগঞ্জে কাজীরহাটে একটি কোচিং সেন্টারের কাঠের পাটাতন ভেঙে অন্তত ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন। যার মধ্যে তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাজীরহাট বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর কোচিং সেন্টার পরিচালক নিজাম উদ্দীন এলাকা ছেড়েছেন বলে জানান অভিভাবকরা।স্থানীয়দের ভাষ্য, কাজীরহাট বাজারের পশ্চিম পাশে রাস্তার ধারে খালের ওপর কাঠের পাটাতন দিয়ে তৈরি টিনশেডের একটি ঘরে কোচিং সেন্টার পরিচালিত হচ্ছিল। ঘরটির মালিক...