দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষা নিয়ে আয়োজিত মেধাভিত্তিক টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-সপ্তম বর্ষ’-এর কুমিল্লা অঞ্চলের বাছাই পর্ব আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই বাছাই পর্ব শুরু হবে।
‘বাংলায় জাগি ভরপুর’— এই বিশ্বাসকে ধারণ করে আয়োজিত এ প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানানচর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের দক্ষতা যাচাই করা হয়। কয়েকটি পর্যায় শেষে চূড়ান্ত বিজ...