গত ৩ জুলাই দৈনিক আগামীর সময়ের ১৩ পৃষ্ঠায় ‘৩০ দিনে ৩০ খুন’ শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন্স মোহাম্মদ বেলায়েত হোসেন। প্রতিবাদলিপিতে বলা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এলাকায় গত মে মাসে ১৭টি খুন সংঘটিত হয়েছে বলে উল্লেখ করা হয়। প্রকৃতপক্ষে মে মাসে খুনের মামলার সংখ্যা হবে পাঁচটি, যার চারটি মামলার রহস্য উদ্ঘাটিত হয়েছে।
আমরা তথ্য-উপাত্ত যাচাই করে দেখেছি, পুলিশ প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে মে মা...