শেয়ারবাজারে তালিকাভুক্ত ইনটেক ও মেট্রো স্পিনিংয়ের ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ। এর মধ্যে দুই কোম্পানিই শেয়ারপ্রতি লোকসান করেছে। পাশাপাশি মেট্রো স্পিনিংয়ের কারখানা আধুনিকায়ন, সম্প্রসারণ ও পুনর্বাসন (বিএমআরই) প্রকল্প বাস্তবায়নেও আরও প্রায় এক বছর সময় লাগবে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।ইনটেকের পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলোচ্য অর্থবছরে কোম...