বহুরূপী মানুষ! ঘরে একরকম তো বাইরে আরেক রকম। পরিবারের কাছে যে ব্যক্তি চঞ্চল প্রকৃতির, বন্ধুদের কাছে সেই একই ব্যক্তি চুপচাপ স্বভাবের। একজন মানুষের একাধিক পরিচয়ের সঙ্গে ২০৪০ সালে যুক্ত হবে একটি বিশেষ, ভিন্নধর্মী জানাশোনা। সেটি হলো ডিজিটাল ব্যক্তিত্ব, বা ডিজিটাল পরিচয়। ইন্টারনেটের জগতে তার শুধু নিজের ওপর ভিত্তি করা একটি কার্টুন আভাটারই থাকবে না। থাকবে একদম হুবহু আপাদমস্তক সেই ব্যক্তির এক নতুন রূপ। ডিজিটাল নতুন এই উদ্ভাবনকে ঘিরেই গড়ে উঠছে ‘মেটাভার্স’। ২০৪০ সালের মধ্যে গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে এটি। চৌদ্...