জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আগামী ২৭ নভেম্বর জুমার খুতবা দেবেন পাকিস্তানের প্রখ্যাত আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানি। একই দিন সেখানে মুসল্লিদের উদ্দেশে বয়ানও দেওয়ার কথা রয়েছে তার। দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফরের হালনাগাদ কর্মসূচি প্রকাশ করেছেন সফরের প্রধান সমন্বয়ক ও রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ। গত বুধবার তার সই করা কর্মসূচিতে এ তথ্য জানানো হয়।কর্মসূচি অনুযায়ী, ২২ থেকে ২৮ নভেম্বর...