মাত্র কয়েক মাস আগে চাঁদে ঘাঁটি (মুন বেজ) গড়ার পরিকল্পনা ঘোষণা করে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। তাদের প্রকল্পটি এখন বাস্তবায়নের পথে এগোচ্ছে।
চাঁদের পৃষ্ঠে অবতরণ যান, রোভার, ছোট চন্দ্রযান এবং অন্যান্য সরঞ্জাম পৌঁছে দিতে একটি বিস্তারিত কৌশল নির্ধারণ করছে নাসা।
গত মঙ্গলবার সংস্থাটি ঘোষণা দিয়েছে, তারা অ্যাস্ট্রোবোটিক, ফায়ারফ্লাই অ্যারোস্পেস, ইনটুইটিভ মেশিনস নামের তিনটি প্রতিষ্ঠানকে প্রায় ৫৯ কোটি ডলার দেবে। এই অর্থের বিনিময়ে চারটি মিশনের মাধ্যমে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও অন্যান্য মালপত্র...