বাংলা ভাষার
ব্যবহারকে তথ্যপ্রযুক্তি ও কম্পিউটারে আরও সমৃদ্ধ ও সহজ করতে ‘বাংলা একাডেমি ফন্ট’
উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে ফন্টটির নমুনা বাংলা
একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
মুদ্রণ ও ডিজিটাল— দুই মাধ্যমেই বাংলা ও ইংরেজি ব্যবহারের উপযোগী করে তৈরি ফন্টটি পুস্তক
মুদ্রণ ও দাপ্তরিক কাজে ব্যবহার করা যাবে। ‘তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্প’-এর
পক্ষে প্রকল্প পরিচালক মাহবুব করিম, ভাষাপ্রযুক্তি বিশেষজ্ঞ মা...