বড় কাটরা চকবাজারের দক্ষিণে অবস্থিত
মুঘল আমলের একটি সরাইখানা। সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার নির্দেশে ১৬৪৪-৪৬ খ্রিস্টাব্দে
দিওয়ান (প্রধান রাজস্ব কর্মকর্তা) মীর আবুল কাসিম বুড়িগঙ্গা নদীর তীরে এ ইমারতটি
নির্মাণ করেন।
তিনি মীর-ই-ইমারত নামে পরিচিত ছিলেন।
প্রথমে এতে শাহ সুজার বসবাস করার কথা থাকলেও পরে এটি মুসাফিরখানা হিসেবে ব্যবহৃত হয়।
বর্তমানে এটি জামিয়া হোসাইনিয়া আশরাফুল
উলুম, বড় কাটরা মাদ্রাসার তত্ত্বাবধানে রয়েছে।