মৃত্যুর প্রায় সাত বছর পরও ময়মনসিংহের
নান্দাইলে এক চিরকুমার বীর মুক্তিযোদ্ধার ব্যাংক হিসাবে নিয়মিত জমা হচ্ছে সরকারি
ভাতার টাকা। সেই টাকা উত্তোলনের জন্য মৃত মুক্তিযোদ্ধাকে নিজের বাবা দাবি করে
ওয়ারিশ সনদের আবেদন করার অভিযোগ উঠেছে তার এক ভাতিজার বিরুদ্ধে।
ঘটনাটি নান্দাইল উপজেলার রাজগাতী
ইউনিয়নের উলুহাটি গ্রামের। অভিযুক্ত ভাতিজা মো. হামিদুর রহমান নিজেকে বীর
মুক্তিযোদ্ধা নুরুল করিম খালেদের ছেলে ও একমাত্র ওয়ারিশ দাবি করে ভাতার টাকা
উত্তোলনের চেষ্টা করছেন বলে পাওয়া গেছে অভিযোগ।
স্থানীয়দের ভাষ্য,...