সৌন্দর্যের সঙ্গে আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব আর প্রতিভার মেলবন্ধন। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২’-এর গ্র্যান্ড ফিনালে। গতকাল ১৬ অক্টোবর, শুক্রবার বিকেলে রাজধানীর চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে বসে এই জমকালো অনুষ্ঠান। মিস ও মিসেস দুই বিভাগে বিজয়ীদের পাশাপাশি ঘোষণা করা হয়েছে ‘মিস আর্থ বাংলাদেশ ২০২৬’-এর বিজয়ীর নাম।আলো ঝলমলে মঞ্চ, র্যাম্প ওয়াক আর ফ্যাশন উপস্থাপনা। গ্র্যান্ড ফিনালেতে নিজেদের সৌন্দর্য, আত্মবিশ্বাস ও প্রতিভা তুলে ধরেন নির্বাচিত প্রতি...