জাপান ও বাংলাদেশের ভৌগোলিক দূরত্ব প্রায় পাঁচ হাজার কিলোমিটার। কিন্তু ঢাকার ব্যস্ত রাজপথ থেকে টেকনাফ বা তেঁতুলিয়ার মহাসড়ক— সর্বত্র এক অবিচ্ছেদ্য সুতায় বাঁধা পড়ে আছে দুই দেশ। আর সেই সুতার মূল রূপকার জাপানি অটোমোবাইল জায়ান্ট ‘টয়োটা’। চার চাকার জাপানি গাড়ির রাজত্বে বাংলাদেশ যেন এক জীবন্ত গবেষণাগার। কারণ আমদানির ইউনিট বিচারে বৈশ্বিক তালিকায় ১৫তম হলেও, কোনো দেশের নিজস্ব অভ্যন্তরীণ রাজপথে একক ব্র্যান্ড হিসেবে ‘টয়োটা’ ব্যবহারে বিশ্বে তৃতীয় শীর্ষ স্থানটি দখল করে আছে বাংলাদেশ। ফলে রাজপথে ব্যক্ত...