কাশ্মীরের শীর্ষ ধর্মীয় নেতা মিরওয়াইজ উমর ফারুক একটি প্রতিনিধিদল নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন। ফিলিস্তিন ও লেবাননের মানুষের ওপর ‘ভয়াবহ দুর্ভোগ’ এবং ‘ইসলামবিদ্বেষের’ বাড়তে থাকা প্রবণতার মধ্যে মুসলিমদের ঐক্যের আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচিও।এক্সে দেওয়া এক বিবৃতিতে রবিবার ফারুক জানান, ভারতের রাজধানী নয়াদিল্লিতে এ বৈঠক হয়। চলতি সপ্তাহান্তে ব্রিকস নেতাদের সম্মেলনে যোগ দিতে পেজেশকিয়ান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বা...