দুই মিনিট রিলস ভিডিও দেখতে গিয়ে চলে যাচ্ছে দুই ঘণ্টা। সমস্যা আপনার একার নয়, বৈশ্বিক। সমাধান হিসেবে স্মার্টফোনের আদর্শ বিকল্প হয়ে উঠছে মিনিমালিস্ট গেজেট। লিখেছেন শুভ রহমান
প্রযুক্তির
এ যুগে আমাদের জীবন
যেন পুরোপুরি বন্দি হয়ে পড়েছে স্মার্টফোনের
স্ক্রিনে। সকালের ঘুম ভাঙার অ্যালার্ম
থেকে শুরু করে রাতে
ঘুমানোর আগপর্যন্ত ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স কিংবা টিকটকের
অন্তহীন ফিড আমাদের মনোযোগ
ও সময় কেড়ে নিচ্ছে।
এ ডিজিটাল ইনফরমেশন ওভারলোডের কারণে মানুষের মধ্যে বাড়ছে তীব্র মানসিক ক্লান্তি, ফোকাসহীনতা, দুশ্চিন্...