নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ তুলে কুষ্টিয়ার কুমারখালীতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে কুমারখালী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে পালন করা হয় এ কর্মসূচি। এর আগে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে কুমারখালী হলবাজার এলাকায় জড়ো হন। পরে সেখান থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গণমোড়, থানামো...