টুর্নামেন্ট শুরুর আগে তেমন একটা আলোচনায় ছিলেন না। তবে বিশ্বকাপ যত গড়িয়েছে, স্পেনের হয়ে আলো ছড়িয়েছেন মিকেল ওয়ারসাবাল। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালেও গোল এসেছে তার পা থেকে। ম্যাচের ২২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্পেনকে লিড এনে দেন তিনি।
রিয়াল সোসিয়েদাদে খেলা ওয়ারসাবাল এখন পর্যন্ত এই বিশ্বকাপে করেছেন ৫ গোল। বিশ্বকাপে এক আসরে ৫ বা তার বেশি গোল করা স্পেনের মাত্র তৃতীয় ফুটবলার তিনি। ২০১০ বিশ্বকাপে দাভিদ ভিয়া ও ১৯৮৬ বিশ্বকাপে এমিলিও বুত্রাগেনিও করেছিলেন ৫ গোল।