দাঁত থেকে রক্তপাত হওয়ার অভিজ্ঞতা অনেকেরই আছে। বেশিরভাগ মানুষই এটাকে স্বাভাবিক বিষয় মনে করেন।
তবে এটি জানা জরুরি, সুস্থ মাড়ি থেকে সহজে রক্তপাত হয় না। তাই দীর্ঘদিন ধরে যদি মাড়ি থেকে রক্ত পড়ে, তবে এটিকে গুরুত্ব দিতে হবে।
মাড়ি থেকে রক্তপাতের অনেক কারণ আছে। প্রধান কারণ মুখগহ্বর ঠিকমতো পরিচ্ছন্ন না রাখার ফলে দাঁতের চারপাশে প্লাক ও ক্যালকুলাস জমে প্রদাহ সৃষ্টি হওয়া।
এ ছাড়া রয়েছে জোরে জোরে শক্ত ব্রেসেলের ব্রাশ ব্যবহার করা, মিষ্টিজাতীয় আঠালো খাবার খাওয়া, ভিটামিনের ঘাটতি, তামাকজাত দ্রব্যের ব্য...