চিত্রকর আফরিদা তানজিম মাহি [১৯৯৭-২০১৯] বাংলাদেশের শিল্পকলায় এমন এক প্রতিভা, প্রাতিষ্ঠানিক রীতি এবং অনুশীলনের প্রচলিত পদ্ধতি এড়িয়ে নিজস্ব জীবনদৃষ্টি আর আঙ্গিকস্বাতন্ত্র্যের সাধনায় দীপ্যমান। তাঁর চিত্রকর্মের সংখ্যা তিন শ’র বেশি; কিন্তু জনসমক্ষে এসেছে বাহান্নটি। জীবদ্দশায় অনুষ্ঠিত প্রথম এবং একমাত্র প্রদর্শনী Lost in Transition [২০১৮]-তে সেগুলো অন্তর্ভুক্ত ছিল। সমকালীন যান্ত্রিক সমাজ, ব্যক্তিমানুষের অভ্যন্তরীণ হাহাকার, অবদমিত কামনা এবং মনস্তাত্ত্বিক সংগ্রামের গভীরতীব্র স্পন্দন তাঁর চিত্রকর্মে নানাভা...