রাজশাহীতে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৫৫০টি পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।তিনি বলেছেন, ‘বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যতদিন তারা পানিবন্দি থাকবে, ততদিন আমরা তাদের পাশে থাকব।’বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে রাজশাহী নগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও জরুরি ওষুধ বিতরণকালে এ কথা বলেন তিনি।পদ্মা নদীর পানি বৃদ্ধিতে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের তালাইমারি শহীদ মিনার এলাকার নদীতীরে বসবাসরত...