বন্দরনগরী চট্টগ্রামের গণপরিবহনে গতি আনতে এমআরটি (মাস র্যাপিড ট্রানজিট) বাস্তবায়ন নিয়ে সরকারি সংস্থাগুলোর মধ্যে টানাহেঁচড়া চলছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) যখন তিন বছর ধরে নগরে মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাই করছে, তখন সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে ৩০ হাজার কোটি টাকার ‘মনোরেল’ প্রকল্প নিয়ে এগোচ্ছ...