বাংলাদেশের
লম্বা কোচিং বহরে নতুন যুক্ত
হয়েছেন আরেকজন। দক্ষিণ আফ্রিকার মালিবোংওয়ে মাকেতা। তার বিশেষত্ব ক্রিকেটার
তৈরিতে। দক্ষিণ আফ্রিকার বর্তমান দলের অনেক ক্রিকেটারই
মাকেতার প্রশিক্ষণে উঠে এসেছেন। আফগানিস্তানের
বিপক্ষে আসন্ন সিরিজ থেকে দুই বছরের
জন্য বাংলাদেশ দলের সঙ্গে অভিযান
শুরু হবে তার।
আসন্ন
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ সামনে রেখেই মাকেতাকে নিয়োগ দিয়েছে বিসিবি। সঙ্গে যোগ হয়েছে এই
কোচের দীর্ঘ অভিজ্ঞতা। বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেছেন, ‘মোহাম্মদ সালাউদ্দিনকে এইচপি...