মিসরের রানী সপ্তম ক্লিওপেট্রাকে নিয়ে একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন অস্কারজয়ী নির্মাতা মার্টিন স্করসেসি। ‘ক্লিওপেট্রা’ নামের চলচ্চিত্রটিতে নাম-ভূমিকায় অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। কিন্তু শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি প্রকল্পটি। সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে স্করসেসি জানালেন, ২০১৪ সালে অভিনেতা সেথ রোজেন অভিনীত ‘দ্য ইন্টারভিউ’ সিনেমাকে ঘিরে উত্তর কোরিয়ার সঙ্গে বিতর্কের জেরে সনি পিকচার্সের ই-মেইল হ্যাক হয়। এর প্রভাবেই ‘ক্লিওপেট্রা’ নির্মাণের পরিকল্পনা ভেস্তে যায়। হ্যাক হ...