জর্ডানে
মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানকে কঠোর
প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য, মার্কিন
সেনাদের লক্ষ্য করে হামলার জবাব
দেওয়া হবে ‘অত্যন্ত কঠিনভাবে’। বুধবার
ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে ইরানকে নতুন এই হুমকি দিলেন তিনি।
ফক্স নিউজের
এক প্রতিনিধি ট্রাম্পের উক্তি উদ্ধৃত করে বলেছেন, 'আমরা তাদের ওপর জোরালো আঘাত হানব।
তারা চরম মার খেতে যাচ্ছে।' ট্রাম্প নিজের হুঁশিয়ারিকে আরও জোরদার করতে কটূক্তি (গালাগাল)
ব্যবহার করেছেন বলেও জান...