কুষ্টিয়ার কুমারখালীতে মাঠে ধানের চারা রোপণ করার সময় বজ্রপাতে মামুনুর রশিদ মিলন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।আজ সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ যদুবয়রা গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুনুর রশিদ গ্রামের মৃত পরশ উল্লাহর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে দক্ষিণ যদুবয়রা গ্রামের মাঠে অন্যের জমিতে আমন ধানের চারা রোপণ করছিলেন মিলন। দুপুরে এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়। আড়াইটার দিকে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি মারাত্মক আহত হয়ে জমিতেই লু...