জন্ম ও মৃত্যু নিবন্ধনের ফি অতি শিগগিরই বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা। তিনি বলেছেন, ‘বর্তমানে জন্ম বা মৃত্যু ঘটনার ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করলে কোনো ফি দিতে হয় না। তবে নতুন নীতিমালা অনুযায়ী এক বছরের বেশি সময় পর জন্ম নিবন্ধন করলে ফি বাড়ানো হবে।’আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে সাটুরিয়ার বালিয়াটি ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।জেলা প্রশাসক বললেন, ‘জন্ম নিবন্ধনের...