সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির প্রত্যেকের পরিবারকে এককালীন বিশেষ অনুদান দেবে সরকার। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, গত রবিবার সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকদের মৃত্যুতে প্রধানমন্ত্রী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক প্রয়োজনীয় সব ধরনের মানবিক সহায়তা দেওয়ার নির্দেশ দ...