লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষ্যে
আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বাউল ফকির লালন সাঁইজি ছিলেন মানবতার সাধক ও মাটির কাছের মানুষ। তার গান ও দর্শন, জাত-পাত, ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করার শিক্ষা দিয়েছিলেন। তার কালজয়ী গান আজও মানুষকে সত্য, সুন্দর ও মানবিকতার পথে চলতে অনুপ্রাণিত করে। অসাম্প্রদায়িকতা, মানবপ্রেম ও লালন শীর্ষক অলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।আজ শনিবার সন্ধ্যায় খুলনা জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এটি অনুষ্ঠিত হয়। সভায় লাল...