নরসিংদীর রায়পুরায় একই নাম ও ইআইআইএন (ইনস্টিটিউশন আইডেন্টিফিকেশন নম্বর) ব্যবহার করে কয়েক বছর ধরে চলছে দুটি মাধ্যমিক বিদ্যালয়। এ ঘটনায় তৈরি হয়েছে প্রশাসনিক জটিলতা। পাশাপাশি বিপাকে পড়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা।জানা যায়, উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামে ১৯৮১ সালে চালু হয় কোহিনুর জুট মিলস হাই স্কুল। দীর্ঘ সময় ধরে পরিচালিত হওয়ার পর ১৯৯৫ সালে বিদ্যালয়টি পাঁচজন শিক্ষকসহ এমপিওভুক্ত হয়। তবে বড় ধরনের পরিবর্তন আসে ২০০৫ সালের পর। বিদ্যালয়ের অভ...